চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিইউজের নতুন সভাপতি কুদ্দুস-সম্পাদক তপু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

মাত্র ৪ ভোটের ব্যবধানে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র (একাংশ) সভাপতি নির্বাচিত হয়েছেন কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার)। তিনি পেয়েছেন ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর সূর্য পেয়েছেন ৬৪৬ ভোট।

৪৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন যমুনা টিভি’র সাজ্জাদ আলম খান তপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মেহেদী হাসান পেয়েছেন ৪৩১ ভোট।

শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ূন ফলাফল ঘোষণা করেন। কুদ্দুস আফ্রাদ ও সাজ্জাদ আলম খান তপু একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

অন্য সম্পাকীয় পদগুলোর মধ্যে ৬৭৮ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এমএ কুদ্দুস। ৭৬৯ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খায়রুল আলম।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক পদে আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুলাল খান, জনকল্যাণ সম্পাদক পদে সোহেলী চৌধুরী ও দপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস চৌধুরী।

নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৯ জন।  তাদের মধ্যে নির্বাচিত ৯ জন হলেন- সুরাইয়া অনু, জিএম মাসুদ ঢালী, সাকিলা পারভিন, শাহনাজ পারভিন এলিস, রাজু হামিদ, ইব্রাহিম খলিল খোকন, সলিম উল্লাহ সেলিম, এএম শাহজাহান মিয়া এবং অজিত কুমার মহলদার।

Reneta

এর আগে শনিবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট।

নির্বাচনে পাঁচ প্যানেল ও স্বতন্ত্রসহ ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিইউজে নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT