চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের নির্বাচনেও সম্পদের বিবরণ ও খরচের উৎস?

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১০:৫০ অপরাহ্ণ ২০, মে ২০১৮
বাংলাদেশ
A A

সাধারণত কোন নির্বাচন এলে সাংবাদিকরা প্রার্থীর সম্পদের বিবরণ, ইশতেহার ও নির্বাচনী ব্যয়ের উৎস জানতে চান, জানাতে চান। তবে খোদ সাংবাদিকদের কোনো সংগঠনের নির্বাচনে পদপ্রার্থীদের এরকম কোনো হিসাব দিতে কিংবা জবাবদিহি করতে দেখা যায় না।

সম্প্রতি সাংবাদিকদের কয়েকটি সংগঠনের নির্বাচনের পর জ্যেষ্ঠ সাংবাদিকরাই বলছেন এসব সংগঠনের পদপ্রার্থী সাংবাদিকদের সম্পদের বিবরণ, ইশতেহার এবং নির্বাচনী ব্যয়ের উৎস জানানোর সময় এসেছে।

সামনেই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন। এই নির্বাচনের আগে সামাজিক মাধ্যম ফেসবুকেও এ নিয়ে কথা শুরু হয়েছে।

সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: সাংবাদিকদের নির্বাচনে সম্পদের বিবরণ, ইশতেহার ও ব্যয়ের উৎস প্রকাশ কি দরকার নেই?

নিজের রাখা এ প্রশ্ন বিষয়ে সিনিয়র এই সাংবাদিক খোলাখুলি কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

অন্যান্য নির্বাচনের মতো সাংবাদিকদের সংগঠনের নির্বাচনেও প্রার্থীর সম্পদের বিবরণ, ইশতেহার এবং নির্বাচনী ব্যয়ের দরকার প্রসঙ্গে তিনি বলেন: সাংবাদিক সংগঠনের সাম্প্রতিক নির্বাচনগুলোতে অনেক টাকার ছড়াছড়ি হয়েছে বলে শোনা গেছে। এসব না শুনলে সাংবাদিকদের নির্বাচনে আয়-ব্যয় নিয়ে প্রশ্ন উঠতো না।  সাংবাদিকদের আয়ের সঙ্গে সাম্প্রতিক নির্বাচনী ব্যয়গুলো সঙ্গতিপূর্ণ বলে মনে হয় না। একারণেই এই প্রশ্নটা আসছে।

Reneta

আয়-ব্যয়ের উৎস জানানোর যৌক্তিকতা সম্পর্কে তিনি বলেন: নির্বাচন আসলে সাংবাদিকরা রাজনীতিবিদদের তাদের আয়-ব্যয় নিয়ে প্রশ্ন করে, ব্যবসায়ী, আমলাদের প্রশ্ন করে। তেমনি সাংবাদিকদের সংগঠনের নির্বাচনে তাদের নিজেদেরও এই জায়গাটায় স্বচ্ছ থাকা উচিৎ।

সাংবাদিকদের উন্নয়নে প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিতে ইশতেহারের প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন: কয়েক বছর ধরে দেখছি সাংবাদিক ইউনিয়নগুলো সাংবাদিকদের পেশাদারিত্বের উন্নয়নের জন্য খুব বেশি ভূমিকা নিচ্ছে না। একটি তালিকায় দেখলাম সারাদেশে ৩’শর উপরে সাংবাদিকদের সংগঠন আছে। এতো সংগঠন হচ্ছে কেন? সাংবাদিকদের যে ইউনিয়নগুলো আছে সেসব যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে এতো সংগঠনের প্রয়োজন ছিলো না।

সাংবাদিকদের নির্বাচনে সম্পদের বিবরণ, ইশতেহার এবং আয়-ব্যয়ের হিসাবের বিষয়ে জায়েদুল আহসান পিন্টুর সঙ্গে একমত এবারের বিএফইউজে নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী শাবান মাহমুদ।

সাংবাদিকদের সংগঠনের নির্বাচনে স্বচ্ছতার জন্য আয়-ব্যয়ের হিসাবের আলোচনাকে স্বাগত জানিয়েছেন বিএফইউজে নির্বাচনে সহসভাপতি পদপ্রার্থী সৈয়দ ইশতিয়াক রেজা।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরিও এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিইউজে নির্বাচনবিএফইউজে নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

জুভেন্টাসের উৎসবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৬ সমর্থক

পরবর্তী

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে নানা অভিযোগ

পরবর্তী

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে নানা অভিযোগ

গ্যারি কারস্টেন

মাশরাফী-সাকিবদের পরামর্শক কারস্টেন ঢাকায়

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT