চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টির লোভ মেটাতে স্ট্রবেরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২২
স্বাস্থ্য
A A
তাজা ও রঙিন স্ট্রবেরি বাটি, প্রাকৃতিক ও সুস্বাদু. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক সময়ে রক্তে গ্লুকোজের মাত্রার সঙ্গে স্ট্রবেরি গ্রহণের প্রভাব নিয়ে একটি গবেষণা চালানো হয়েছে। গবেষণায় জানা যায় স্ট্রবেরি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এই ফল মিষ্টির প্রতি টান কমাতেও সাহায্য করতে পারে।

চিকিৎসক ডায়াবেটিস রোগীদের সাধারণত মিষ্টি ফল থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন। তাই অধিকাংশ রোগীর জন্য রসনা তৃপ্তির পথ হয়ে ওঠে কঠিন। এই সমস্যার সমাধান হতে পারে স্ট্রবেরি। সাম্প্রতিক গবেষণা অনুসারে, স্ট্রবেরি হতে পারে এমন একটি সুপারফুড, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি মিষ্টির লোভ মেটাতেও সহায়তা করতে পারে।

‘ফুড অ্যান্ড ফাংশন’ নামক একটি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত এই গবেষণায়, গবেষকরা ১৪ জন অংশগ্রহণকারীদের তিনটি পৃথক বিরতিতে একটি স্ট্রবেরির তৈরি পানীয় পান করতে বলেছিলেন। দেখা গেছে ,যারা তাদের খাবারের পাশাপাশি এটি পান করেছেন, তাদের তুলনায় যারা খাবারের দু’ঘণ্টা আগে স্ট্রবেরির পানীয় গ্রহণ করেন তাদের রক্তে গ্লুকোজের মাত্রা উল্লেখযোগ্য ভাবে কম ছিল প্রায় দশ ঘণ্টা ধরে।

Banglabid

গবেষকদের ধারণা, স্ট্রবেরি ইনসুলিন সঙ্কেতকে উন্নত করে। তা রক্ত প্রবাহ থেকে শর্করাকে বার করে এবং কোষ পাঠিয়ে দেয়। সেখানে এটি শক্তিতে রূপান্তরিত হয়।

এছাড়া ‘উইমেনস হেলথ স্টাডি’-তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে, যে সব নারী প্রতি সপ্তাহে দু’বারের বেশি স্ট্রবেরি খান, তাদের তুলনায় স্ট্রবেরি না খাওয়া নারীদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় ১০ শতাংশ কম।

Reneta

বিশেষজ্ঞদের মতে, স্ট্রবেরি অ্যান্টি-অক্সিড্যান্ট ও পলিফেনল সমৃদ্ধ। যা এই রোগের সঙ্গে লড়াই করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। বেশি অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ খাবার খাওয়া ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে।

স্ট্রবেরি ভিটামিন সি এবং ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ। ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ খাবার ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা কমাতে সাহায্য করে। ম্যাগনেশিয়াম ইনসুলিনের সমস্যা কমায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

স্ট্রবেরি ফাইবারের ভাল উৎস যা শর্করার শোষণকে ধীর করে দেয়। ফলে রক্তে শর্করার মাত্রার ভারসাম্য বজায় থাকে।

তবে কোনও খাবারই অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। রক্তে শর্করার মাত্রা একেবারে কমিয়ে দেবে এমন কোনও নির্দিষ্ট খাবার নেই। বিশেষ খাবারে উপস্থিত সার্বিক কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রবেরির ‘গ্লাইসেমিক ইনডেক্স’ কম। তার মানে এই নয় যে, এটি যথেচ্ছ পরিমাণে সেবন করা যায়। পুষ্টিবিদরা মনে করেন, ৪ থেকে ৫টি বেরি সকাল বা সন্ধ্যায় হালকা খাবার হিসাবে খাওয়াই ভাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডায়াবেটিসস্ট্রবেরিস্বাস্থ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানিস্তানকে অল্পতেই আটকে রাখল বাংলাদেশ

পরবর্তী

জাবেদের কণ্ঠে জীবনের ‘অন্তরাত্মা’, এলো গান ভিডিও

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর জন্য জীবনের অন্তরাত্মা গানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবেদের কণ্ঠে জীবনের ‘অন্তরাত্মা’, এলো গান ভিডিও

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দায়িত্ব নিলেন মেছবাহ উদ্দিন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT