বিনোদন

ঠিক যেন অমিতাভ বচ্চন!

ঠিক যেন অমিতাভ বচ্চন!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে শশীকান্ত পেড়ওয়াল নামের এক ব্যক্তি অমিতাভ বচ্চনের জনপ্রিয় সংলাপগুলো বলছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণ, সেই ব্যক্তি দেখতে অবিকল অমিতাভ বচ্চনের মতো।

শশীকান্তের প্রিয় তারকা অমিতাভ বচ্চন। আর তাই তিনি অনুকরণ করেন বলিউডের এই শাহেনশাহকে। তার কথা বলার ধরন, শব্দ উচ্চারণ, ব্যবহার, চশমা, দাড়ির স্টাইল সব কিছুই অমিতাভ বচ্চনের মতো।

ঠিক যেন অমিতাভ বচ্চন!

শশীকান্তকে জিজ্ঞেস করা হয়েছে, অমিতাভ বচ্চনের সঙ্গে তার কখনও দেখা করার সুযোগ হয়েছিল কিনা!

তিনি জানিয়েছেন, ২০১১ সালে অমিতাভ বচ্চনের বাসায় গিয়েছিলেন। তখন অমিতাভকে নিজের ছবির অ্যালবাম দেখানোর সুযোগ পেয়েছিলেন। চেহারার সাদৃশ্য দেখে অমিতাভ নিজেও অবাক হয়ে ছিলেন। তার কাজের প্রশংসা করেছিলেন অমিতাভ বচ্চন।

শশীকান্ত পেশায় একজন অধ্যাপক। কলেজ জীবনে অনেকেই তাকে বলতেন যে তিনি দেখতে কিছুটা অমিতাভ বচ্চনের মতো। সেই সময়ে কলেজের বিভিন্ন ইভেন্টে অমিতাভ বচ্চন সেজে পারফর্ম করতেন তিনি। শুধু অমিতাভ নয়, আরও অনেক তারকার অনুকরণ করে কথা বলতে এবং অভিনয় করতে পারেন তিনি। তবে গত ১০ ধরে বছর শুধু অমিতাভ বচ্চনের অনুকরণ করছেন তিনি।

বিষয়:অমিতাভ বচ্চন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…