ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকার নাগর নদী থেকে মাজেদা (৩৫) ও রুবিনা (৩২) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে সীমান্তের ৩৭০ এর ৫ নম্বর সাব পিলার এলাকার নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মাজেদার বাড়ি কাঁঠালডাঙ্গী এবং রুবিনার বাড়ি আটঘারিয়া গ্রামে।
স্থানীয়দের বরাতে হরিপুর থানার ওসি আওরঙ্গজেব জানান, প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে তারা ঘাস কাটাতে নদীর ওপারে যাওয়ার সময় পানিতে ডুবে যায়। পরে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেয়।
পরে বিজিবি মরদেহ উদ্ধার করে হরিপুর থানায় হস্তান্তর করা হয়।
তাদের লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান হরিপুর থানার ওসি।









