জনপদ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত

বাংলাদেশ-ভারত সীমান্তের বেড়া ও গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তের বেড়া ও গেটের পাশে একটি পাথর রাস্তা দেখা যাচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামের এক বাংলাদেশী কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরেক ব্যক্তি।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ঘটে।

নিহত জয়ন্ত উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। আহতরা হলেন, জয়ন্তের বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

মরদেহ এখনো বিএসএফের কাছে রয়েছে বলেও জানান তিনি।

বিষয়:কিশোর নিহত ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সীমান্ত বিএসএফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…