চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগর নদী দিয়ে বহু মানুষকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা বিএসএফের

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
১০:০৬ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর জোরালো প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শিশু ও পুরুষসহ শতাধিক বাংলাভাষীকে যেকোনো মুহূর্তে সীমান্ত পার করে দেওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানা হেফাজতে থাকা বহু মানুষকে পাঠানোর মতো বিএসএফের এই অনৈতিক ও ঝুঁকিপূর্ণ উদ্যোগের কারণে সীমান্তজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

এই বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সীমান্তজুড়ে সর্বোচ্চ নজরদারি জোরদার করেছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশব্যাকের চেষ্টা নস্যাৎ করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারতীয় পুলিশ ও বিএসএফের যৌথ পরিকল্পনায় সীমান্ত পার করার জন্য ওপারে বর্তমানে শতাধিক বাংলাভাষী নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়েছে। এর মধ্যে গোয়ালপোখর থানা হেফাজতে থাকা ১২-১৪ জন শিশু এবং কয়েকজন পুরুষকে যেকোনো মুহূর্তে পুশব্যাক করা হতে পারে। একই সঙ্গে আগামী ৫ জুন আরও ২৩-২৪ জনের একটি নতুন গ্রুপকে পুশব্যাকের উদ্দেশ্যে সেখানে আনা হচ্ছে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের পশ্চিমাংশে (বিহার রাজ্যের সীমানার মধ্যে) একটি পরিত্যক্ত রেলওয়ে গুদামঘরকে ডিটেনশন ক্যাম্প (আটক কেন্দ্র) বানানোর যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভৌগোলিক সুবিধাজনক অবস্থানের কারণে বিএসএফ পুশব্যাকের জন্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও ভারতের উত্তর দিনাজপুর সীমান্ত এলাকাকে মূল পয়েন্ট হিসেবে বেছে নিয়েছে।

Reneta

​এদিকে ভারতীয় সীমান্তে এই পুশব্যাককে কেন্দ্র করে ভারতের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও উত্তেজনা চলছে।

ভৌগোলিক কারণে হরিপুর ও পীরগঞ্জ সীমান্তের একটি বড় অংশ জুড়ে রয়েছে নাগর নদী। বর্তমানে পুশব্যাকের জন্য অপেক্ষমাণ অসহায় মানুষগুলোর শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে গোয়ালপোখর থানা হেফাজতে থাকা দলটি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। এই অবস্থায় নারী ও শিশুদের জোরপূর্বক নাগর নদী পার করে পুশব্যাক করার চেষ্টা করা হলে যেকোনো সময় নদীতে ডুবে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিএসএফ যদি জোর করে এই নদীপথে পুশব্যাক করায়, তবে তা আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় ধরনের ‘মানবাধিকার কেলেঙ্কারী’ হিসেবে রূপ নিতে পারে।

সীমান্তের ওপারে শতাধিক মানুষকে জড়ো করার খবরে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঠাকুরগাঁও সীমান্তবিএসএফবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুন ৩, ২০২৬

নাগর নদী দিয়ে বহু মানুষকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা বিএসএফের

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারের দীঘির কুমিরকে পাঠানো হচ্ছে সুন্দরবনে

জুন ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

জুন ৩, ২০২৬
ছবি-ফার্স্টপোস্ট

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT