জনপদ

ঠাকুরগাঁওয়ে ট্রাংক ভর্তি গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনের পাশে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এটিএম সামসুজ্জোহা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের নিকটে একটি নতুন বাড়ি তৈরির সময় মাটি খুড়ে পুরাতন ইট বের করতে গিয়ে ট্রাংক ভর্তি গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে গুলিসহ ২৭টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২৪টি থ্রি নট থ্র্রিও তিনটি এসএলআর বলে নিশ্চিত করেছে পুলিশ। এর সঙ্গে এক বক্স গুলিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাজির হাওলাদার নামে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটা। সম্প্রতি তার নাতি মোস্তাফিজুর রহমান বাপ্পি হাওলাদার জায়গাসহ বাড়িটি বিক্রি করে দেন। বাড়িটি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের ব্যবসায়ী মো. হানিফ ক্রয় করেন এবং পুরাতন ভবন ভেঙে নতুন ভবন বানানোর উদ্দেশ্যে শ্রমিক নিয়োগ করেন। ভবন ভেঙে মাটি খনন কাজের সময় একটি ট্রাংকে থাকা ২৭টি আগ্নেয়াস্ত্র ও একটি লোহার বক্সে থাকা বিপুল পরিমাণ গুলি দেখতে পান শ্রমিকরা।

ঠাকুরগাঁও থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এই স্থানে আরও আগ্নেয়াস্ত্র আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। পরে প্রেসব্রিফিংয়ে ঘটনার বিস্তারি জানানো হবে।

বিষয়:অস্ত্র উদ্ধার অস্ত্র-গুলি উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…