চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনে শুটিং, ইমনের গন্তব্য রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চিত্রনায়ক ইমন। কোনো শুটিং বাড়ি বা সেটে নয়, চলন্ত ট্রেনে হচ্ছে শুটিং। জানালেন, শুটিং করতে করতে ঢাকা থেকে যাচ্ছেন রাজশাহী!

ইমন অভিনীত নতুন এ সিনেমার নাম ‘কাগজ- দ্য পেপার’। পরিচালনা করছেন জুলফিকার জাহেদী। আগেই দুদিন শুটিং হলেও শনিবার থেকে ট্রেনে শুটিং হচ্ছে।

শুটিং চলাকালীন ইমন চ্যানেল আই অনলাইনকে বলেন, দুপুর দেড়টার বনলতা ট্রেনে কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশে ঢাকা ছেড়েছি। পুরো যাত্রাপথে শুটিং করতে করতে রাজশাহী যাবো।

শুটিংয়ের জন্য সম্পূর্ণ ট্রেনের বগি ভাড়া নেয়া হয়েছে বলে জানালেন চিত্রনায়ক ইমন। তিনি বলেন, রবিবার রাতেই আবার শুটিং করতে করতে ঢাকা ফিরবো। সিনেমার অনেকটা অংশ জুড়ে জার্নি দেখানো হবে। সেকারণেই ট্রেনে শুটিং হচ্ছে।

ইমন বলেন, আগে ট্রেনে উঠে বহুবার শুটিং করেছি। কিন্তু চলন্ত ট্রেনে শুটিং করতে করতে দূরে কোথাও যাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম। অদ্ভুত ভালো লাগছে।

‘কাগজ দ্য পেপার’ সিনেমায় ইমনের নায়িকা আইরিন। আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, এলিনা শাম্মী, ফারহান খান রিও, রিয়া বর্মণ, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবেদ প্রমুখ।

Reneta

ইমন জানান, একজন বিখ্যাত লেখকের জীবনের নানা গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। যিনি তার জীবনের সবকিছু লিখে যান। শহীদুজ্জামান সেলিম আরেকজন লেখক। দুজনের লেখালেখির নানা বিষয় উঠে আসবে ‘কাগজ দ্য পেপার’ এ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইরিনইমনএলিনা শাম্মীচিত্রনায়করফিকলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশিশির আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৬, ২০২৬

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT