আন্তর্জাতিক

ট্রাম্প-রমনির মাঝে ‘সুদূরপ্রসারী’ গোপন আলোচনা

ট্রাম্প-রমনির মাঝে ‘সুদূরপ্রসারী’ গোপন আলোচনা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারই কঠোর সমালোচক এবং ২০১২ সালের প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির সঙ্গে দেখা করেছেন।

নিউ জার্সির বেডমিনিস্টারে ডোনাল্ড ট্রাম্পের গলফ কোর্সে ৮০ মিনিটের দীর্ঘ আলোচনা হয়েছে ট্রাম্প আর রমনির। কিন্তু আলোচনার বিষয়বস্তু নিয়ে দু’জনের কেউই মুখ খোলেননি।

অবশ্য মিট রমনি আলোচনা শেষে সাংবাদিকদের কাছে আলোচনাকে এক কথায় ‘সুদূরপ্রসারী’ বলে উল্লেখ করেছেন। আর ডোনাল্ড ট্রাম্প এই সাক্ষাৎপর্বকে দাবি করেছেন ‘মহৎ বিষয়ের আলোচনা’ বলে।

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে রমনির সঙ্গে আলোচনা করেছেন বলে জানায় বিবিসি। মিট রমনিকে ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প মিট রমনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…