আন্তর্জাতিক

ট্রাম্পের হাত ধরে সংবাদ সম্মেলনে থেরেসা মে

ট্রাম্পের হাত ধরে সংবাদ সম্মেলনে থেরেসা মে

হোয়াইট হাউজে যৌথ সংবাদ সম্মেলনে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র হাত ধরে হাঁটার একটি ছবি প্রকাশিত হয়েছে।

সংবাদ সম্মেলনের কয়েক মুহূর্ত আগে দুই নেতার এই আন্তরিকতা ধরা পড়ে আলোকচিত্রীর ক্যামেরায়।

সংবাদ সম্মেলনে দুই রাষ্ট্রপ্রধানই যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যকার বিশেষ সম্পর্কের ব্যাপারে জোর দেন।

ট্রাম্প বলেন,‘আমাদের দু’দেশের সম্পর্ক বরাবরই বিশ্বে ন্যায়বিচার ও শান্তি বজায় রাখতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে’। থেরেসা মে এই সম্পর্ককে আরও জোরদার হবে বলেআশা প্রকাশ করেন।

শপথ গ্রহণের পর প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

বিষয়:যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…