হুথিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ঢাকায় হুথিদের অবস্থানে বিমান হামলার প্রতিবাদে বিশাল জনসমাগম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমর্থন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ইয়েমেনে হুথিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুথিদের ১৩টি স্থানে ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার এ’সব হামলা হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, এই হামলা লোহিত সাগরে হুথিদের আক্রমনের স্পষ্ট জবাব। অন্যদিকে, হুথি গোষ্ঠী জানিয়েছে, ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা চলবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






