আন্তর্জাতিক

শুরু হচ্ছে ট্রাম্পের দ্বিতীয় অভিশংসনের বিচার

ডোনাল্ড ট্রাম্প বিদায়ী ভাষণে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প বিদায়ী ভাষণে বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকার সারি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় মার্কিন সিনেটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় অভিশংসন বিচার শুরু হচ্ছে আজ।

ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানাবেন ডেমোক্র্যাটদের ছয় বিশেষজ্ঞ প্যানেল। বিভিন্ন ভিডিওকে প্রমাণ হিসাবে ব্যবহার করে ভবিষ্যতে এ ধরণের কাজ কেউ যাতে করতে সাহস না পায় সে আহ্বানও জানাবেন তারা।

ট্রাম্পের অভিশংসনের বিচারের কাঠামো ও সময় নিয়ে সোমবার দ্বিপক্ষীয় সমঝোতায় পৌঁছেছেন সিনেট নেতারা। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন বিচার সাংবিধানিক কিনা তা নিয়ে ভোটাভুটি হবে সিনেটে।

এজন্য সরকার ও বিরোধী দল ১৬ ঘণ্টা করে সময় পাবে যুক্তিতর্কের জন্য। অভিশংসন বিচার শুরুর আগেই একে রাজনৈতিক নাটক বলেছেন ট্রাম্পের আইনজীবীরা। প্রক্রিয়াটিকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন তারা। মার্কিন সিনেটে দুই তৃতীয়াংশ ভোটে ট্রাম্প অভিশংসিত হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে বলে সতর্ক করেছেন ট্রাম্পের কট্টর সমর্থকরা।

বিষয়:অভিশংসন ক্যাপিটল হিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…