চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থান!

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
৩:০৩ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থান-পল ক্রেইগ রবার্টস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থান হতে পারে যেকোনো সময়।  অভ্যুত্থানের পরিকল্পনা চলছে বেশ কিছুদিন ধরে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষের সর্বোচ্চ পর্যায় থেকে এমন এক বিদ্রোহের ব্যাপারে সতর্ক করেছেন সাবেক এক মার্কিন সহকারি মন্ত্রী।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে বিশাল ষড়যন্ত্রের আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান আমলের সহকারি অর্থমন্ত্রী পল ক্রেইগ রবার্টস।

নিজের ওয়েবসাইটে এক ব্লগে এই অর্থনীতিবিদ-কলামিস্ট সবিস্তারে বোঝানোর চেষ্টা করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের ‘রাশিয়া-প্রীতি’ নিয়ে যেকোনো ঝুঁকি এড়াতে তাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করছে সামরিক হাইকমান্ড।

তার ভাষ্যটা এরকম: যুক্তরাষ্ট্রে সামরিক/নিরাপত্তা কমপ্লেক্সের বার্ষিক বাজেট এক হাজার বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পরিমাণ অর্থ আসে সেইসব আমেরিকান করদাতাদের দেয়া কর থেকে, যাদের নিজেদেরই বহু চাহিদা অপূর্ণ রয়েছে।

জনগণের এত অর্থ শুধু সামরিক খাতের বাজেটে নেয়াকে যুক্তিযুক্ত করতে দরকার একটি শক্তিশালী শত্রুর অজুহাত। এই শত্রুর নাম দেয়া হলো রাশিয়া। সামরিক/নিরাপত্তা কমপ্লেক্স এবং তার অধীনে থাকা গণমাধ্যম ও রাজনীতিকরা রাশিয়াকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বিশাল হুমকি আখ্যা খবর দিয়ে ছড়িয়ে দিতে থাকল, যেন তাদের নামে আসা এই অস্বাভাবিক বড় বাজেটকে জায়েজ প্রমাণ করা যায়।

এর মাঝে এসে যদি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগড়া বসান, রাশিয়াকে চান বন্ধু বানাতে, সামরিক কমপ্লেক্স এবং তার এজেন্টরা তা হতে দেবে কেন?

Reneta

রবার্টসের মতে, ট্রাম্প যেন পারমাণবিক শক্তিধর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ওয়াশিংটন-সৃষ্ট অস্থিরতা কমাতে না পারেন, সেজন্য সামরিক/নিরাপত্তা কমপ্লেক্স ‘রাশিয়াগেট’ নামের একটি নাটক সাজিয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প-ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থান-পল ক্রেইগ রবার্টস
পল ক্রেইগ রবার্টস

বারবার বললে নাকি মিথ্যাকেও সত্য বলে মনে হতে থাকে। রাশিয়াগেট যে পুরোপুরি ভুয়া, তা ইতোমধ্যে প্রমাণিত। কিন্তু অসংখ্যবার সত্য হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রচার করার ফলে বিষয়টি অনেকেই বিশ্বাস করে বসে আছেন।

এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায়ই ২০১৬ সালে ডেমোক্র্যাটদের কম্পিউটার হ্যাক করে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে ১২ রুশ গোয়েন্দা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়।

১৩ জুলাই অভিযোগ দায়েরের বিষয়টি মার্কিন সেনাবাহিনীর সাজানো বলে জোর দাবি রবার্টসের। কারণ এর মধ্য দিয়ে একদিকে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে আবারও প্রমাণ করা যাবে; অন্যদিকে ‘রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে’ – এমন কিছুও প্রমাণ হয়ে যেতে পারে।

শুধু তাই নয়, এরপর ১৮ জুলাই মারিয়া বুতিনা নামের এক সন্দেহভাজন রুশ ‍গুপ্তচরকে গ্রেপ্তারের বিষয়টিও ভুয়া বলে দাবি করেন সাবেক সহকারি অর্থমন্ত্রী। তার দাবি, এমনই অসংখ্য ঘটনা সাজিয়ে এসেছে সামরিক বাহিনী, যেন নিজেদের অবস্থান নিরাপদ রাখা যায়।

একজন মার্কিন প্রেসিডেন্টের দৈনন্দিন দায়িত্বগুলোর একটি হলো অন্যান্য দেশের সঙ্গে দ্বন্দ্ব ও টানাপোড়েন কমিয়ে আনা, যা না কমালে এক পর্যায়ে পারমাণবিক যুদ্ধে গড়াতে পারে। কলামিস্ট রবার্টস অভিযোগ করে বলেন, মার্কিন সামরিক ব্যবস্থা তার পোষ্য রাজনীতিক ও গণমাধ্যমকে ব্যবহার করে একজন প্রেসিডেন্টের এই নৈমিত্যিক কাজকে বড় ধরনের অপরাধে রূপ দিচ্ছে।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পল ক্রেইগ রবার্টস বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দেয়ার পর থেকে এ নিয়ে বহু সমালোচনা হয়েছে। ডেমোক্র্যাট-রিপাবলিকান নির্বিশেষে বৈঠকে আপত্তি জানিয়েছেন। বলা হয়েছে, রাশিয়া আমেরিকার শত্রু জেনেও ট্রাম্প পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এটি রাষ্ট্রদ্রোহের চেয়ে কম কিছু নয় বলেও অভিযোগ করেছেন অনেকে।

‘দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করতে গিয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এলো ট্রাম্পের ঘাড়ে!,’ বলেন রবার্টস।

শুনতে হাস্যকর লাগলেও রবার্টস নিজের দাবির পক্ষে কিছু সূত্রের বক্তব্য তুলে ধরে বলেন, কারো নিষেধ না শুনে পুতিনের সঙ্গে বৈঠক করে এবং সেখানে ভালো সম্পর্কের প্রতিশ্রুতি দিয়ে এসে আমেরিকার ‘রাষ্ট্রদ্রোহী শত্রুর’ পরিচয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণেই পরিস্থিতি সামাল দিতে ফিনল্যান্ড থেকে দেশে ফিরে সামরিক/নিরাপত্তা কমপ্লেক্সের চাপে বক্তব্য পাল্টে ফেলেছেন তিনি।

কিন্তু তারপরও শেষরক্ষা না-ও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লেখক। তার মতে, সেনা কমপ্লেক্স তার সর্বোচ্চ পর্যায় থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করেছে। এই পরিকল্পনার একটি একটি জট খুলছে আর বিদ্রোহ জোরদার হচ্ছে।

রাশিয়া-যুক্তরাষ্ট্র-ডোনাল্ড ট্রাম্প-ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থান-পল ক্রেইগ রবার্টস১৯৬১ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ার জনতার উদ্দেশে সর্বশেষ ভাষণে সাবধান করে বলেছিলেন, সেনা কমপ্লেক্স আমেরিকান গণতন্ত্রের জন্য বিরাট হুমকি। এ ধারাবাহিকতায় সাবেক সোভিয়েত নেতা ক্রুশচেভের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাজ করা প্রেসিডেন্ট জন এফ কেনেডি আততায়ীর হাতে নিহত হন। এই হত্যাকাণ্ডের পেছনে সামরিক বাহিনী ছিল বলে অভিযোগ রবার্টসের।

এমনকি যুক্তরাষ্ট্র-রাশিয়া সুসম্পর্ক ঠেকাতে ওয়াটারগেট কেলেঙ্কারিও একই পক্ষের চক্রান্ত বলে দাবি করেছেন তিনি। রবার্টসের মতে, প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একদিকে সোভিয়েতের সঙ্গে অনেকগুলো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করছিলেন, অন্যদিকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দরজা খুলে দিচ্ছিলেন। তাই ওয়াটারগেট কেলেঙ্কারি সাজিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হয়।

এবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও একই ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন পল ক্রেইগ রবার্টস। এবার যদি সামরিক পক্ষ সফল হয় তবে যুক্তরাষ্ট্র ও তার গণতন্ত্র পুরোপুরি বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি।

তাহলে কার ওপর ভরসা করতে পারেন ট্রাম্প? না নিজের দলের ওপর, নিজের সরকারের ওপর, না কোনো গণমাধ্যমের ওপর। ইউরোপ, গোপন গোয়েন্দা সংস্থা, পেন্টাগন বা অসচেতন আমেরিকান জনগোষ্ঠীর ওপরও তিনি বিশ্বাস রাখতে পারবেন না। সত্যি বলতে, একবার কোণঠাসা হয়ে পড়লে কোনো দিকে আশার আলো দেখার সুযোগ থাকবে না প্রেসিডেন্ট ট্রাম্পের।

রবার্টসের বিশ্লেষণ অনুসারে, রাশিয়ার পুতিন-লাভরভ আপাতত ট্রাম্পের হাত ধরে ওয়াশিংটনের সঙ্গে সার্বিকভাবে একটা মতৈক্যে আসার চেষ্টায় আছেন। কিন্তু এভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই বুঝবেন, এতদিন শুধু পাথরের দেয়ালেই মাথা চাপড়েছেন তারা। আর যেদিন পুতিন আর লাভরভ আসল পরিস্থিতিটা বুঝতে পারবেন, সেদিন তারা উপলব্ধি করবেন তাদের সামনে শুধু দু’টো পথ খোলা: হয় আত্মসমর্পণ, নইলে যুদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্প-পুতিন বৈঠকডোনাল্ড ট্রাম্পলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT