আন্তর্জাতিক

ট্রাম্পকে আঙ্গুল দেখানো সেই নারী স্থানীয় নির্বাচনে জয়ী

ট্রাম্পকে আঙ্গুল দেখানো সেই নারী স্থানীয় নির্বাচনে জয়ী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাওয়ার সময় মধ্যাঙ্গুলি প্রদর্শন করা সেই নারী যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচন জয়ী হয়েছেন।

বিবিসি জানায়, জুলি ব্রিস্কম্যান ভার্জিনিয়া রাজ্যের লাউডউন কাউন্টির প্রতিনিধি নির্বাচনে ৫২% ভোট পেয়ে জয়ী হয়েছেন। ডেমোক্র্যাটরা প্রায় ২০ বছর পর ভার্জিনিয়া আইনসভা পুরোপুরি নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছে।

নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার রাতে জুলি ব্রিস্কম্যান ২০১৭ সালে ভাইরাল হওয়া সেই ছবি টুইটারে শেয়ার করে বিজয় উদযাপন করেন।

টুই বার্তায় ব্রিস্কম্যান লিখেন-আমার বন্ধু ও প্রতিবেশীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য উন্মুখ হয়ে আছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।  তাদের জন্য গর্বিত।

এএফপিকে বলেন ব্রিস্কম্যান বলেন: শিক্ষা, নারীর অধিকার এবং পরিবেশগত সমস্যাগুলো প্রাধান্য দিয়ে একটি প্লাটফর্মে এসেছেন তিনি। নারীর অধিকার নিয়ে তিনি প্রধানত কাজ করতে চান।

২০১৭ সাল! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাচ্ছিলেন তার গাড়ি বহর নিয়ে। পাশ থেকে এক নারী সাইকেলে চড়ে যাচ্ছিলেন। গাড়ি বহরটি অতিক্রম করার সময় ঐ নারী দেখিয়ে দিলেন তার মধ্যাঙ্গুলি।

খুব অল্প সময়ের জন্য ব্রিস্কম্যান তার সামাজিক অ্যাকাউন্টগুলিতে ছবিটি প্রোফাইল হিসেবে ব্যবহার করেন। তখন ভাইরাল হয় ছবিটি। বিনিময়ে চাকরি হারান তিনি।

তিনি এক সাক্ষাতকারে বলেছিলেন, তার নিয়োগকর্তা আকিমা এলএলসি জানান যে, ছবিটি ‘অশ্লীল’ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘনের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে।

তবে ওই ঘটনার জন্য জুলি ব্রিস্কম্যান কোনো রকম আফসোস করেননি।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়া যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…