চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাফিক সপ্তাহ: ষষ্ঠ দিনে ৩ হাজার ৫৪৪টি যানবাহন আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৮
অপরাধ
A A

চলমান ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিনে সারাদেশে তিন হাজার ৫৪৪টি যানবাহন আটক করা হয়েছে।

শুক্রবার রাতে পুলিশ সদর দফতরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: চলমান ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিন শেষে সারাদেশে মোট ১ লাখ ৩৪ হাজার ২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তিন কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও সারাদেশে ৪০ হাজার ৬৩০ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

রাজধানীতে ট্রাফিক সপ্তাহের ৬ষ্ঠ দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিন হাজার ২৮১ টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ৪৫টি মোটরবাইক।

শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩২০ টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৩৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১০ টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ২৪ টি ও বিভিন্ন স্টিকার ব্যবহার করার দায়ে ১টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Reneta

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৯৫৬টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ১৮৭টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে এক হাজার ৫৭৮ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ২ ভিডিও এবং ১৯টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

সারাদেশে ট্রাফিক সপ্তাহ ৫ আগস্ট থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাফিক সপ্তাহলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

তৃতীয় বিয়ে সারলেন আমির খান

জুলাই ৫, ২০২৬

জুন মাসে সড়ক দুর্ঘটনা ৪৭২টি, নিহত ৪৩৮

জুলাই ৫, ২০২৬
ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬

নিউইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT