চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে ৬৬৭২ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

চলমান ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিন শেষে সারাদেশে ৬ হাজার ৬৭২ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেল রানা বলেন, চলমান ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিন শেষে মঙ্গলবার সারা দেশে ১৭ হাজার ৭২৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৫৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা আদায় করা হয়েছে।

এছাড়াও সারাদেশে ৬ হাজার ৬৭২ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ। সারা দেশ থেকে ফিটনেসবিহীন ৫৭৭টি গাড়িও আটক করা হয়েছে বলে জানান সোহেল রানা।

রাজধানীতে ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯০৯টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ৭৪টি মোটরসাইকেল।

ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, উল্টোপথে গাড়ি চালানোর দায়ে ৩৮৬টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৪৭টি, হুটার ও বিকন লাইট ব্যবহারের জন্য ৮টি ও কালো গ্লাস ব্যবহারের জন্য ২৫ টি মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করায় ২টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Reneta

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ হাজার ৭৮টি, ফিটনেস না থাকার কারণে ২১২টি গাড়ি ও ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৩৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮ ভিডিও এবং ৫টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

সারাদেশে ৫ আগস্ট থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত এই ট্রাফিক সপ্তাহ চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাফিক সপ্তাহলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT