ট্রাফিক জ্যাম বর্তমানে একটি বৈশ্বিক সমস্যায় পরিণতে হয়েছে। বিশ্বের ধনী দেশের মানুষদের ট্রাফিক জ্যামের কারণে ভোগান্তি পোহাতে হয়। গুরুত্বপূর্ণ অনেক সময় কেটে যায় জ্যামে। আবার গুরুতর রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ ফায়ার সার্ভিসের গাড়ি জ্যামে আটকা থাকার ফলে অনেক সময় ঘটে যায় বড় ধরণের দুর্ঘটনা।
আর আমাদের ঢাকা শহরের জ্যামের কথা তো সবারই জানা। তবে বিশ্বব্যাপী বিস্তৃত এই সমস্যা নিরসনে নানা ধরণের পরীক্ষা-নীরিক্ষা চালানো হয়েছে অনেকবার।
জ্যাম থেকে মুক্তি পেতে নতুন করে একটি পরিকল্পণার ভিডিও প্রকাশ করেছে ‘দাহির ইনসাত’ নামে রাশিয়ার একটি নকশাকারক প্রতিষ্ঠান।
ভবিষ্যতের যানবাহন নামের ওই ভিডিওতে তারা দেখিয়েছে, বিদ্যমান সড়কের পাশে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় সড়কগুলো আর প্রশস্ত করা সম্ভব নয়, তাই জ্যামের সময় যানবাহনে পরিপূর্ণ সড়কের অব্যবহৃত স্থানগুলো কিভাবে ব্যবহার করা যায়।
এই ধারণোকে কাজে লাগিয়ে তারা ‘জেরসকোপিক ভেহিকলের’ নকশা করেছে। এই বাহনগুলো সড়কের গাড়িগুলো থাকার পরও অব্যবহৃত চিকন লেন দিয়ে অনায়াসে চলে যেতে পারবে।
এই যানবাহনগুলো গতানুগতিক যানবাহনের চেয়ে বেশ উচু হবে যেন অন্য গাড়িগুলোর ওপর দিয়ে তা অনায়াসে যেতে পারে। এসব গাড়ির থাকবে ভারসাম্যপূর্ণ চাকা এবং এর জন্য লেন নির্ধারিত থাকবে। নির্দিষ্ট লেন থাকায় অন্য গাড়ির সঙ্গে এর সংঘর্ষ লাগার কোন আশঙ্কা থাকবে না।
এসব গাড়ির ভেতরে যাত্রীদের জন্য অন্যান্য গাড়ির মতই বসার সুব্যবস্থা থাকবে। কোন কোন গাড়ির ভেতরটা খোলামেলাসহ অনেক আধুনিক করাও সম্ভব হবে।
যাত্রী পরিবহনের পাশাপাশি একই নাকশায় ফায়ার সার্ভিসের গাড়িও সড়কে নামানো সম্ভব বলে নির্মাতা প্রতিষ্ঠান দেখিয়েছে। এতে দেখা যায়, ফায়ার সার্ভিসের গাড়িগুলো স্বাভাবিকভাবে চলতে চলতে জ্যামে আটকে গেলে তা বিশেষ চাকার সাহয্যে অন্যান্য গাড়ির ওপর দিয়ে ঘটনাস্থলে পৌঁছে যেতে পারছে।
এতে করে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বিস্তারিত ভিডিওতে:









