চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাইব্যুনাল ভবন ঝুঁকিপূর্ণ, জরুরি সংস্কারের আশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৯
- সেমি লিড, আদালত
A A
ট্রাইব্যুনাল ভবন ঝুঁকিপূর্ণ

পুরনো হাইকোর্ট ভবনকে ২০১৮ সালেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে গণপূর্ত মন্ত্রণালয়। ওই ভবন থেকে কখনো ছাদের আস্তর খসে পড়ছে, আবার কখনও ইট ছুটে এসে আহত হচ্ছেন অনেকে। সর্বশেষ ট্রাইব্যুনালের একজন বিচারপতি আহত হয়েছেন।

১০০ বছরেরও বেশি পুরনো ভবনে এভাবেই চলছে বিচার কার্যক্রম। ভবনে প্রবেশ করতেই দেখা যায় আস্তর খসে কোথাও রড কোথাও ইট বেরিয়ে এসেছে। ছাদের অবস্থা আরও ভয়াবহ। ফাটল তো আছেই, আবার চুন সুরকি সরে গিয়ে লোহার বিম যেন হা করে আছে। জং ধরে ক্ষয়ও হয়েছে অনেক জায়গায়।

কিছু পিলার যেন কোনোভাবে ভবনটিকে ধরে রেখেছে। বৃষ্টির পানি ঠেকাতে ছাদ জুড়ে দেয়া হয়েছে পলিথিন।

Banglabid

২০১২ সালে এজলাস কক্ষে ফলস সিলিং ছাদের আস্তর আর নিরাপত্তায় নিয়োজিত পুলিশ পরিদর্শকের কক্ষের ছাদের কিছু অংশ ধসে পড়লে অল্পের জন্য রক্ষা পান কর্মরতরা। এমন ঘটনা প্রায়ই ঘটতে থাকায় ভবন পরিদর্শন করে ২০১৮ সালের ১৮ মার্চ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে গণপূর্ত মন্ত্রণালয়।

সর্বশেষ চলতি বছরের ১৬ জুলাই আবারও পরিদর্শন করে জরুরী সংস্কারের জন্য ভবন খালি করতে বলেছে গণপূর্ত মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই ভবন সংস্কারের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী।

বিষয়টি আইন মন্ত্রণালয়সহ সকলকে জানিয়েছে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।

Reneta

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ট্রাইব্যুনালের বিচারকাজ পরিচালনার জন্য পুরাতন হাইকোর্ট ভবনের জায়গায় আলাদা শেড তৈরি করা হবে। এরপর ভবনটির জরুরি সংস্কার কাজ শুরু হবে।

বিস্তারিত দেখুন মাজহারুল হক মান্নার ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হ্যাশ ট্যাগ মি টু: একজন নারীর প্রতিবাদের গল্প

পরবর্তী

চলচ্চিত্র দিয়েই সৌদি আরবের সংস্কৃতি বদলাতে চান এই নির্মাতা

পরবর্তী

চলচ্চিত্র দিয়েই সৌদি আরবের সংস্কৃতি বদলাতে চান এই নির্মাতা

সেই ‘পাগলি’ রানুর জীবন সংগ্রাম নিয়ে সিনেমা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT