চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ‘পাগলি’ রানুর জীবন সংগ্রাম নিয়ে সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৯
বিনোদন
A A

একটু আলোচিত বা ভাইরাল কিছু হলেই ইদানিং সেই বিষয়টি নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা নতুন কিছু নয়। আর এবার সেই কাতারে যুক্ত হলো কলকাতার রানাঘাটের ‘পাগলি’ রানু মণ্ডল-এর বিষয়টিও!

রানু মণ্ডল মানসিক ভারসাম্যহীন এক নারী। পশ্চিমবঙ্গের স্টেশনে থাকতেন। পথে পথে ঘুরে বেড়ানোই ছিলো তার কাজ। লোকজন তাকে ‘পাগলি’ নামে ডাকতো। এই নারীই হঠাৎ করে ইন্টারনেটে আলোড়ন তৈরি করলেন। ফিরে পেলেন পরিবার। মুম্বাইতে পেলেন ডাক। গাইলেন বলিউডের ছবির জন্যও! আর এবার তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ছক আঁকছে টলিউড!

‘বার্পেতা টাউন দ্য প্লেস অব পিস’ নামের এক ফেসবুক পেজ একটি ভিডিও শেয়ার করে গত ২৮ জুলাই। ভিডিওটিতে দেখা যায় রানু মণ্ডল লতা মঙ্গেশকরের গান গাইছেন। মিষ্টি এবং সুরেলা কণ্ঠে গাওয়া সেই গান মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মুগ্ধ শ্রোতারা রানুর প্রশংসা করে শেয়ার করতে থাকে ভিডিওটি। গানের সূত্র ধরেই এই গাগলি রানুকে খুঁজে পায় তার মেয়ে। যাকে বহুদিন আগে হারিয়ে ফেলেছিলেন তিনি।

এরপর আর পিছু ফেরা নয়। কলকাতায়তো কদর বেড়েছেই, সেই সাথে ডাক পড়েছে মুম্বাইয়ের বহু অনুষ্ঠানে। সম্প্রতি বলিউডের জন্যও গাইলেন তিনি।

আর এসবই এবার উঠে আসবে বড় পর্দায়। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে রানুকে নিয়ে নির্মিতব্য সিনেমার শুটিং। পরিচালক নবাগত হৃষীকেশ মণ্ডল। তবে এই পরিকল্পনার পিছনে কলকাঠি নাড়ছেন ব্যান্ড দল ‘ক্যাকটাস’-এর গায়ক সিদ্ধার্থ রায় ওরফে সিধু। ছবির সংগীত পরিচালকও তিনি। আর ছবিতে একাধিক গান গাইবেন রানু নিজেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জীবন সংগ্রামবলিউডভাইরালরানু মণ্ডললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT