চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যালেন্ট হান্টসহ নানামুখী উদ্যোগে বিসিবি-রবি চুক্তি

তামান্না তৃষা তামান্না তৃষা
৮:১২ অপরাহ্ণ ১৭, মে ২০১৬
স্পোর্টস
A A

আগামী তিন বছর বিভিন্ন আয়োজনে পৃষ্ঠপোষকতার পাশাপাশি ক্রিকেটের উন্নয়নের স্বার্থে নানামুখী উদ্যোগে ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করেছে মোবাইল আপারেটর রবি। খেলোয়াড়সহ বিসিবি কর্মকর্তাদের জন্যেও থাকছে টেলিকম সুবিধা।

‘রবি আজিয়াটা লিমিটেড’-এর সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্কটা নতুন নয়। এবার বিসিবি’র সঙ্গে আরও দীর্ঘমেয়াদে কাজ করতে যাচ্ছে রবি। ‘কৌশলগত ব্যবসায়িক অংশীদারিত্ব’ নামে তিন বছর মেয়াদী চুক্তি করেছে ‘রবি-বিসিবি’। চুক্তির আওতায় থাকবে ট্যালেন্ট হান্ট, উদীয়মান ক্রিকেটারদের প্রশিক্ষণ, বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা এবং অ্যাওয়ার্ড নাইটে সহযোগিতা।

বিসিবি সহ-সভাপতি মাহবুবুল আনাম বলেন, “বিসিবি পাঁচ বছরের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে তার অংশ হিসেবেই রবিকে তারা তিন বছরের কৌশলগত অংশীদার হিসেবে রেখেছেন। ট্যালেন্ট হান্টে যাদের পাওয়া যাবে তাদের স্কলারশিপ দেওয়া, তাদের অনুশীলন করানোর ব্যাপারগুলো পূর্ণ তত্ত্বাবধান করবে রবি। তারা এর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত থাকবে।”

চলতি বছরের শুরুতে বিসিবি ও রবি’র যৌথ উদ্যোগে হয় ‘পেসার হান্ট’ কার্যক্রম। ভবিষ্যতে নতুন ক্রিকেটার খোঁজার উদ্যোগ অব্যাহত রাখবে রবি।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ বলেন, আমরা খুব গর্বিত, বাংলাদেশি কোম্পানি হিসেবে রবি ক্রিকেটে এগিয়ে এসেছে। রবি আমাদের স্পন্সর হওয়ার সঙ্গে খেলার মাঠেও আমাদের পারফরম্যান্সও অনেক উন্নতি হয়েছে। আমরা চাই দেশের ক্রিকেটের অবকাঠামো যেন আরও বেশি শক্তিশালী হয়, ক্রিকেট যেন বাঙ্গালী জাতির আত্মবিশ্বাস এবং ক্রিকেট যেন বাঙ্গালী জাতিকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে পারে।

চুক্তিতে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করেছে রবি’র টেলিকম সুবিধা। জাতীয় দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক ও কর্মকর্তাদের জন্য থাকছে ফ্রি টক টাইম, ডাটা ও ভ্যাস সম্বলিত বিশেষ বান্ডেল অফারসহ স্মার্টফোন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রবি’র মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির ডিরেক্টর ও চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, রবির ডিরেক্টর ও সিইও সুপুর বীরাসিংহে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাম্প্রদায়িক সন্ত্রাস ও রাষ্ট্রীয় অসভ্যতায় ক্ষুব্ধ বিশিষ্টজনেরা

পরবর্তী

নিজেকে ‘মৃত’ বলে যা জানালেন সেই লাঞ্ছিত শিক্ষক (ভিডিও)

পরবর্তী

নিজেকে 'মৃত' বলে যা জানালেন সেই লাঞ্ছিত শিক্ষক (ভিডিও)

৫৪ ধারা ও রিমান্ড নিয়ে আপিলের রায় ২৪ মে

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT