টাঙ্গাইল

টোল সিস্টেম অচল: দুই ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

বঙ্গবন্ধু সেতু-সিস্টেম অচল

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমের টোল সিস্টেম অচল হওয়ায় টানা দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। পরে বিকল্প উপায়ে টোল নিয়ে শুরু হয় যানবাহন পারাপার।

রোববার সিস্টেম অচল হয়ে যাওয়ায় সকাল সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সেতুর উভয় পাশে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এতে সেতুর দুই পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১২টার পর বিকল্প পন্থায় টোল গ্রহণ করে যান চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, রোববার সকাল ১০টা থেকে সেতুর উভয় টোলপ্লাজায় টোল আদায় বন্ধ ছিল।

সেতু কর্তৃপক্ষের বরাতে তিনি আরও জানান, সেতুতে টোল আদায়ের সিস্টেম অচল হয়ে পড়ার কারণে দুই পাড়ে টোল আদায় বন্ধ হয়ে যায়।

এতে সেতুর দুই পাড়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পরিবহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।বঙ্গবন্ধু সেতু-সিস্টেম অচল

বঙ্গবন্ধু সেতু সাইটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, ‘টোল আদায়ের জন্য আমরা নিয়োজিত থাকলেও আগের ঠিকাদারী প্রতিষ্ঠান কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)-এর সিস্টেম দিয়ে সেতুতে টোল আদায় করা হচ্ছে।’

‘আজ হঠাৎ করে ওই সিস্টেমে ত্রুটি দেখা দেয়ায় সেতুর দুই পাড়ে টোল আদায় বন্ধ হয়ে যায়। পরে ম্যানুয়েল সিস্টেমে সেতুতে টোল আদায় শুরু করা হয়েছে,’ বলেন তিনি।

বিষয়:বঙ্গবন্ধু সেতু বঙ্গবন্ধু সেতু-যানজট যানজট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…