অন্যান্য খেলা

টোকিওয় প্রথম সোনার হাসি চীনের কিয়ানের

চীনের কিয়ানে অলিম্পিকের স্বর্ণপদক জয়ী নারী ক্রীড়াবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী চীনের নারী ক্রীড়াবিদ, তিনি মেডেল ও ফুল হাতে ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টোকিও অলিম্পিকে প্রথম সোনা গেছে চীনের ঝুলিতে। শুটার ইয়াং কিয়ান মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দেশকে এনে দিয়েছেন সোনার হাসি।

শনিবার ২১ বছর বয়সী ইয়াং কিয়ান রেকর্ড গড়েই সোনা জিতেছেন। তুলেছেন ২৫১.৮ পয়েন্ট। যা অলিম্পিক ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ স্কোর।

রুপা গেছে রাশিয়ার আনাস্তাসিয়া গালাসিনার কাছে। তিনি করেছেন ২৫১.১ স্কোর। ফাইনালে শেষ শটে ৯.৮ স্কোর আনেন কিয়ান, গালাসিনা করেন ৮.৯ স্কোর, মোটে ০.৭ স্কোর পেছনে থেকে পান রুপা।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের এ ইভেন্টে ব্রোঞ্জ গেছে সুইজারল্যান্ডের দখলে। সুইস তারকা নিনা ক্রিস্টেন তৃতীয় স্থান দখল করেছেন ২৩০.৬ পয়েন্ট তুলে।

বিষয়:চীন টোকিও অলিম্পিক-২০২১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…