চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে ভাল্লুক হয়ে গেল টেডি বিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
লাইফস্টাইল
A A

চলছে ভালোবাসার সপ্তাহ অর্থাৎ ভ্যালেন্টাইন উইক। ভ্যালেন্টাইন উইকের আজ ‘টেডি ডে।’ নরম তুলতুলে টেডি বিয়ার অবশ্য পুরুষের চেয়ে নারীরই বেশি পছন্দ। যুগে যুগে টেডি বিয়ারের আকার, চেহারা, মান বদলালেও ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে এর আবেদন কমেনি একটুও।

গোলাপ এবং চকলেট দেয়া শেষ। প্রপোজও করা হয়েছে। এরপর টেডি বিয়ার দেয়ার পালা। টেডি বিয়ার দেয়া হয় প্রিয় মানুষটিকে বোঝানোর জন্য যে আপনি সারা জীবন তাকে সঙ্গ দেবেন। চট করে মন ভালো করে দিতে এবং মুখে হাসি ফোটাতে টেডি বিয়ার উপহার দেয়ার বিকল্প নেই।

ভাল্লুকের ‘টেডি’ হয়ে ওঠার পিছনে আছে মজার এক ইতিহাস। মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট একবার শিকার করতে গিয়ে কোনো ভাল্লুক পাননি। সবাই একটি করে ভাল্লুক শিকার করলেও তাকে ফিরতে হয়েছিল খালি হাতে। প্রেসিডেন্টের এমন ব্যর্থতা মানতে পারছিলেন না কেউ। তাই তার জন্য একটি ভাল্লুক ধরে এনে বেঁধে রাখা হয় গুলি করার জন্য। প্রথমে বন্দুক হাতে নিলেও পরে তা নামিয়ে ফেলেন থিওডর রুজভেল্ট। আবেগপ্রবণ হয়ে তিনি মারতে পারেননি ভাল্লুকটিকে। এরপর মরিস মিচটম সর্বপ্রথম আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টকে উৎসর্গ করে টেডি বিয়ার বাজারজাত করেন। ভীষণ আদুরে এই সফট টয়গুলো অল্প দিনেই সবার মন জয় করে নেয়। পাশ্চাত্যে এই দিনটিকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে হরেক রকমের এবং রঙের টেডি বিয়ার বাজারজাত করা হয়। গোলাপের মতোই টেডি বিয়ারেরও রং ভেদে অর্থ পাল্টে যায়।

গোলাপি টেডির অর্থ হলো প্রেমের প্রস্তাবে রাজি হওয়া। যদি ক্রাশকে প্রস্তাব দিয়ে থাকেন এবং বিনিময়ে আজ একটা গোলাপি টেডি উপহার পান, তাহলে বুঝে নিন আপনার প্রস্তাব সে গ্রহণ করেছে। লাল টেডি গভীর ভালোবাসা প্রকাশ করে। যারা ইতিমধ্যেই ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন, তারা একে অপরকে লাল টেডি উপহার দিতে পারেন। কমলা অথবা পিচ রং এর টেডি পেলে বুঝে নিন মানুষটি আপনাকে খুব পছন্দ করে এবং কিছুদিনের মধ্যেই তার কাছ থেকে ভালোবাসার প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে। আর সাদা হলো বিশুদ্ধতার প্রতীক। বিশুদ্ধ ভালোবাসা প্রকাশের জন্য সাদা টেডি উপহার দিতে পারেন প্রিয়জনকে। তবে ভুলেও ব্রাউন অথবা কালো টেডি উপহার দিবেন না আজকের দিনে। আজকের দিনে ব্রাউন এবং কালো টেডি দেয়ার অর্থ হলো যাকে দিচ্ছেন তার প্রতি আপনার কোনো ভালোবাসা নেই অথবা তার হৃদয় ভাঙতে চাইছেন আপনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভালোবাসা দিবসভ্যালেন্টাইন উইক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT