টেকসই অর্থনৈতিক উন্নয়নে পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রকল্পের বিকল্প নেই বলেছেন পরিকল্পনা মন্ত্রী। দ্বাদশ সাউথ এশিয়া ইকোনমিক পলিসি নেটওয়ার্ক কনফারেন্স এর উদ্বোধন অধিবেশনে পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়। বিশ্বব্যাংক বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে যে বিরূপ প্রভাব পড়েছে, তা থেকে উত্তরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।






