জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য তৃতীয় ওয়ানডের দলটিকেই অপরিবর্তিত রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।
ওয়ানডের মতো তাই টি-টোয়েন্টিতেও প্রথমবারের মতো ডাক পেলেন পেসার কামরুল ইসলাম রাব্বি।
আগামী শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি হবে দু দল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ রোববার।
টি-টোয়েন্টির বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন,মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।






