বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তারিখ জানা গেল। আগামী ২৬ অক্টোবর দেশের ফুটবলের অভিভাবক সংস্থার ভোট অনুষ্ঠিত হবে।
বুধবার বাফুফে ভবনে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের সামনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
মেয়াদ শেষের প্রায় তিন সপ্তাহ পর নির্বাচনের তারিখ নির্ধারণের কারণ ব্যাখ্যা করেন কাজী সালাউদ্দিন। বললেন, ‘ওই সময় বাংলাদেশে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পাঁচতারকা হোটেলগুলোতে অনেক দল অবস্থান করবে। এ সময় ভেন্যু ঠিক করা কঠিন হবে।’
৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ঢাকা ও সিলেটে চলবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আসর।
বাফুফে প্রধান বলেন, ‘ফিফাকে এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক চিঠি দিয়ে জানিয়েছে। তাদের অনুমোদন সাপেক্ষে ২৬ অক্টোবর হবে নির্বাচন।
চার বছর আগে সভাপতির পদে সম্মিলিত পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচিত হন বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক দুই ফুটবলার বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। ১৬ বছর ধরে কাজী সালাউদ্দিন একটানা সভাপতির পদে রয়েছেন







