চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিম টাইগার্স ও আইসিসির ষড়যন্ত্র বিষয়ে পাপনের কথামালা

ফজলুল বারী ফজলুল বারী
৫:১৪ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

কলকাতা, ভারত থেকে: বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি মনে করেন, একটি টুর্নামেন্ট চলাকালে এভাবে তাসকিনকে নিষিদ্ধ করা ছিলো দু:খজনক। 

নাজমুল হাসান শনিবার রাতে কলকাতার গ্র্যান্ড হোটেলে এই প্রতিনিধির সঙ্গে আলাপে এসব কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিনিধির সঙ্গে তার দেখা কথা হয়। পশ্চিমবঙ্গের অনেক সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নাজমুল হাসান বলেন, আইসিসির আগামী সভায় তাসকিন ইস্যুতে আমাদের প্রতিবাদ আমরা জোরালোভাবে তুলে ধরবো।

নাজমুল হাসান বলেন, ব্যাঙ্গালুরুর ম্যাচে অবিশ্বাস্য হারের ট্রমা থেকে এখনও মুক্ত হতে পারেনি বাংলাদেশ দল। এর প্রতিক্রিয়ায় শনিবারের ইডেনের ম্যাচে তারা এভাবে হেরেছে।

তিনি বলেন, দেশে ফিরে তারা দল পুনর্গঠনে হাত দেবেন।

Reneta

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে তিনি বলেন, ক্যাপ্টেন হিসেবে এ মুহূর্তে দলে তার বিকল্প কেউ নেই। আমি চাইবো সেই ক্যাপ্টেন থাকুক। কিন্তু সে যদি নিজে কোন সিদ্ধান্ত নেয় বা নিতে চায় সেটা তার ব্যাপার।

নাসির হোসেন মূল একাদশে না আসার কারণ সম্পর্কেও নাজমুল হাসান কিছু কথা বলেন।

শনিবার কলকাতার ইডেনে বাংলাদেশ দলের বড় পরাজয়ে বিসিবি সভাপতিকে সংক্ষুদ্ধ মনে হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, দেশে ফিরে ক্রিকেটের স্বার্থেই তারা সিরিয়াস কিছু অ্যাকশনে যাবেন।

(প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর সঙ্গে কলকাতায় বিসিবি সভাপতির কথপোকথনের অডিও রেকর্ড না থাকায় বিসিবির আপত্তিতে বিসিবি সভাপতিকে উদ্ধৃত করা আগের কিছু বক্তব্য প্রত্যাহার করা হলো।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টোয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুলাই ৩১, ২০২৬

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT