চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিভিতে কনডমের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
কনডম

ভারতে টিভিতে কনডমের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। নিষেধাজ্ঞা চলবে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত। এসব বিজ্ঞাপন প্রচার করা যাবে কেবল গভীর রাতে। কেননা এসব বিজ্ঞাপন দেখা ছোট্ট সন্তানের জন্য সঠিক না হতে পারে।

শিশুদের মঙ্গলের কথা ভেবে এই নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে কনডমের বিজ্ঞাপন শুধুমাত্র রাত দশটা থেকে সকাল ছয়টার মধ্যে প্রচার করা যাবে। এতে করে শিশুর উপরে এসব জিনিসের প্রভাব উপেক্ষা করা যাবে এবং সরকারের নিয়ম নীতি মেনে চলাটা সহজ হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবগুলো টেলিভিশনকে বলা হয়েছে, কনডমের বিজ্ঞাপন প্রচার করবেন না। কারণ সেগুলো নির্দিষ্ট বয়সের মানুষের জন্য এবং শিশুদের দেখাটা অশালীন ও অনুপযুক্ত হতে পারে।

সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এই সিদ্ধান্ত সেই নিয়মের ভিত্তিতে নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে, এমন কোনো বিজ্ঞাপন প্রচার করা হবে না যেটা শিশুর নিরাপত্তা হুমকির মুখে ফেলে অথবা তাদের মধ্যে কোনো অস্বাস্থ্যকর আগ্রহ বা অভ্যাস তৈরি করে। সেখানে সেই নীতির কথাও বলা হয়েছে যেটা অশালীন, অশ্লীল, প্রতিক্রিয়াশীল, প্রতিকূল ও আক্রমণাত্বক বোধগুলো থেকে রক্ষা করবে।

এই এলাকায় যৌন সম্পর্ক ও জন্মনিয়ন্ত্রণ নিয়ে খোলামেলা কথা বলা এখনো বড় সামাজিক ট্যাবু। একজন স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সামাজিক নিয়মনীতির জন্য অনেক নারী ও পুরুষ এখনও কনডম কিনতে লজ্জা পান। সরকারের পক্ষ থেকে ভারতে এইডস প্রতিরোধে কিছু সম্প্রদায়ের মধ্যে বিনামূল্যে কনডমও বিতরণ করা হয়।

এখন কিছু বিদেশী কনডমের বিজ্ঞাপনও প্রচার করা হয় ভারতের টিভিতে। কখনো কখনো সেগুলোর প্রচারণা করতে দেখা যায় বলিউডের তারকাদেরও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনডম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT