চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, সরবরাহে শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক
A A

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব এবার বৈশ্বিক কনডম বাজারে পড়তে শুরু করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ কনডম উৎপাদনকারী মালয়েশিয়ার প্রতিষ্ঠান কারেক্স বারহাদ জানিয়েছে, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় তারা কনডমের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে।

আজ (২২ এপ্রিল) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গোহ মিয়াহ কিয়াত বলেন, ইরান যুদ্ধের কারণে কাঁচামালের সরবরাহ ব্যাহত হওয়ায় উৎপাদন খরচ হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দাম আরও বাড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

কনডম তৈরিতে ব্যবহৃত অ্যামোনিয়া, সিন্থেটিক রাবার, নাইট্রাইল, অ্যালুমিনিয়াম ফয়েল এবং সিলিকনভিত্তিক উপকরণের দাম ইতিমধ্যেই বেড়ে গেছে। এসব উপকরণের অনেকই পেট্রোকেমিক্যাল নির্ভর হওয়ায় তেলের দামের অস্থিরতা সরাসরি উৎপাদনে প্রভাব ফেলছে। কারেক্স বারহাদ বছরে ৫০০ কোটিরও বেশি কনডম উৎপাদন করে। প্রতিষ্ঠানটি ডিউরেক্স ও ট্রোজানসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পাশাপাশি যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থাসহ বিভিন্ন দেশের সরকারি স্বাস্থ্যখাতে পণ্য সরবরাহ করে।

বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনার কারণে। এই নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে এ পথ কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

এদিকে, চলতি বছরে বিশ্বজুড়ে কনডমের চাহিদা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে পণ্য পরিবহনে বিলম্ব ও ভাড়া বৃদ্ধির কারণে সরবরাহ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বহু পণ্যবাহী জাহাজ সমুদ্রে আটকে থাকায় নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো যাচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানকনডম
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT