চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকল তুরস্ক।
মঙ্গলবার রাতের ম্যাচের ১০ মিনিটের মাথায় ই মোরের বাড়ানো বল থেকে তুরস্ককে এগিয়ে দেন বারাক ইলমাজ।
শুরুতে পিছিয়ে পরে খেই হারায় চেকরা। ম্যাচের পুরো সময় ৫৫ শতাংশ বল দখলে রেখেও গোলের দেখা পায়নি চেক প্রজাতন্ত্র।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে টোপালের পাস থেকে ওজান তুফানের গোলে নিশ্চিত হয়ে যায় তুর্কিদের জয়।

‘ডি’ গ্রুপের সব ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার সাত, স্পেনের ছয়, তুরস্কের তিন আর চেকদের এক পয়েন্ট। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে ক্রোয়েশিয়া ও স্পেন সরাসরি খেলবে শেষ ষোলতে।
সেরা চারটি তৃতীয় দলের মধ্যে থাকতে পারলে তুরস্কও সঙ্গী হবে তাদের।








