রাজনীতি

টিকটক বন্ধ করার বিষয়ে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

TikTok logo on a black background, representing social media platform. Channel i News - চ্যানেল আই নিউজ

TikTok logo displayed prominently, symbolizing social media and digital entertainment. Channel i News – চ্যানেল আই নিউজ

কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভিডিও অ্যাপ টিকটক বন্ধে আলোচনা চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কারান্দীদের ১০০ জন সন্তানকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী টিকটক বন্ধের আলোচনা চলছে জানিয়ে উঠতি বয়সী তরুণ-তরুণীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এলে জাতীয় পরিচয়পত্র নিয়ে জটিলতা হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে স্বাস্থ্য বিধি মানানো সম্ভব নয় জানিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোঃ সেলিম এমপি ঢাকা-৭, মোঃ মোকাব্বির হোসেন, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশের সকল কারাগার ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে সংযুক্ত ছিলো। সারাদেশের ৫৯টি কারাগারে সর্বমোট ১০০০ জন কারাবন্দীদের সন্তানদের বঙ্গবন্ধু বৃত্তি প্রদান করা হয়।

বিষয়:কারাগার টিকটক টিকটক জেনারেশন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…