চীনের টিকটক ভার্সনের এর নাম দোয়িন। চীনের শিশুরা দিনে ৪০ মিনিটের বেশী এই অ্যাপ ব্যাবহার করতে পারবে না। ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে।
এই শিশুরা নিজের প্রকৃত নামের একাউন্ট থেকে প্রতি ২৪ ঘণ্টায় ৪০ মিনিট দোয়িন বা টিকটক ব্যবহার করতে পারবে।
দোয়িন এর প্রতিষ্ঠাতা কোম্পানি বিটেড্যান্স একটি ব্লগ পোস্টে ঘোষণা করেছে যে, দোয়িন হবে তাদের প্রথম স্বল্প দৈর্ঘের ভিডিও অ্যাপ যারা সময় নিয়ন্ত্রণ করছে।
চীন সরকার যেহেতু তরুণদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে কঠোর হচ্ছে সেটা বিবেচনায় রেখে নিয়ন্ত্রিত অ্যাপ চালু করা হচ্ছে। এই অ্যাপ ব্যবহারে নূন্যতম বয়স নির্ধারণ করা হয়নি। তবে এই অ্যাপ ব্যবহারে অবশ্যই অভিভাবকের অনুমোদন লাগবে। টিকটক ব্যবহারকারীদের নূন্যতম বয়স ১৩ বছর।
বিটেড্যান্স এর ওই ব্লগ পোস্টে বলা হয়েছে, “তরুণ অ্যাপ ব্যবহারকারীদের বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। গুণগত মানসম্পন্ন কনটেন্ট সরবরাহে আমরা আরো সচেষ্ট থাকবো। যাতে তরুণরা বেশী বেশী শিখতে পারবে এবং পৃথিবীকে আরো ভালভাবে জানতে পারবে।”









