বিনোদন

টিএসসিতে তিন দিনের নাট্যোৎসব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে তিন দিনের নাট্যোৎসব শুরু হচ্ছে রবিবার (২২ অক্টোবর) বিকাল পাঁচটায়।

টিএসসি মিলনায়তনে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। প্রথম দিন থাকছে বঙ্গলোকের ‘রুপচান সুন্দরীর পালা’। দ্বিতীয় দিন মঞ্চায়িত হবে সংস্কার নাট্যদলের ‘বশীকরণ’। শেষদিন ২৪ অক্টোবর সন্ধ্যা ছয়টায় থাকবে প্রাঙ্গনেমোর এর ‘কনডেমড সেল’।

এই উৎসব সবার জন্য উন্মুক্ত। টিকিট মূল্য পঞ্চাশ টাকা। দেশীয় সংস্কৃতির চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ সারা বছর ধরেই নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার তারা নাট্যোৎসবের আয়োজন করছে।

বিষয়:টিএসসি নাট্যোৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…