চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার টরন্টোতে নাট্যোৎসব অনুষ্ঠিত

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:৩০ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
নাট্যোৎসবের দৃশ্য, অভিনেতারা অভিনয় করছেন কানাডার টরন্টোতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কানাডা প্রতিনিধি

কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী উত্তর আমেরিকার সর্ববৃহৎ নাট্যোৎসব। এতে অংশগ্রহণ করেছে ছয়টি নাট্যদল। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’সহ মোট সাতটি নাটক মঞ্চায়িত হয়েছে।

অংশগ্রহণকারী দলগুলো ছিল আমেরিকার নিউ ইয়র্ক থেকে ‘কৃষ্টি’ ও ‘ঢাকা ড্রামা’, উইন্ডসরের ‘শুধুই নাটক’, টরন্টোর ‘সৌগান্ধিকাম ড্যান্স একাডেমী’, ‘ম্যাক থিয়েটার’ ও আয়োজক নাট্যসংঘ, কানাডা। নাট্যসংঘ, কানাডা দুইদিনই তাদের সামাজিক-রাজনৈতিক নাটক ‘গন্ধগোকুল’ ও সামাজিক স্যাটায়ার ভিত্তিক নাটক ‘রামগরুড়ের ছানা’ মঞ্চস্থ করে এবং দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। ‘চণ্ডালিকা’ নৃত্যনাট্য মঞ্চায়নের পর সমগ্র হল দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানায়। কৃষ্টি’র ‘দ্যা গেইম’ এবং ঢাকা ড্রামা’র ‘সংকটে শয়তান’ও দর্শকের মনোযোগ কুড়িয়েছে।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজন প্রকৃত অর্থেই নাট্যোৎসবে রূপান্তরিত হয়। এত বিপুল আয়োজন অথচ নাট্যসংঘ, কানাডা’র মঞ্চ-ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। ঘোষিত সময় অনুযায়ী প্রতিটি নাটক মঞ্চে পরিবেশিত হয়েছে।

প্রথমদিন পর পর পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় চারটি নাটক। নাট্যসংঘ, কানাডা তাদের দীর্ঘ ছয় বছরের পথচলায় কানাডায় বাংলা নাট্যান্দোলনে যোগ করলো নতুন মাত্রা। মানসম্মত প্রতিটি মঞ্চায়ন দর্শকদের বাংলা মঞ্চনাটকের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে।

আয়োজকরা জানান, বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতি কে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতে ও আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডানাট্যোৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT