চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা পাঁচদিন মঞ্চে ম্যাক্সিম গোর্কির ‘দ্য লোয়ার ডেপথস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
বিনোদন
A A

এমন একটি জায়গা, যেখানে স্বাভাবিক সূর্যালোক পৌঁছে না, পৌঁছে না নির্মল বাতাস। একটি বাড়ির মাটির তলার ঘর যেন কোনো এক কূয়ার তলা। এমনই এক স্থানে আশ্রয় নিয়েছে কিছু ছন্নছাড়া মানুষ যার মধ্য কেউ চোর, কেউবা জুয়ারি। একজন ব্যর্থ অভিনেতা তো অন্যজন অভিজাত বংশোদ্ভূত যে কিনা হারিয়েছে তার গৌরব, কিংবা অন্যজন বারবনিতা, আছে তালার মিস্ত্রি, শ্রমিক, পশম ব্যবসায়ী, মুচি, এদের সকলেরই একসময় বেঁচে থাকার আশা ছিল, স্বপ্ন ছিল, জীবনের লক্ষ্য ছিল।

এ অন্ধকারচ্ছন জীবনেও আছে প্রেম আছে মানব মানবীর চিরাচরিত সম্পর্কের প্রকাশ। তাই নাতাশার মতো এক তরুণীকে স্বপ্ন দেখতে শেখাতে চায় পেপেল নামের এক যুবক। পেপেল এই অন্ধকার কুঠুরির বাসিন্দা যে পেশায় একজন চোর। তালার মিস্ত্রির স্ত্রী আন্নার অসুস্থতা এই অন্ধকার কুঠুরির কাউকে বিচলিত করে না বরং বিরক্তির কারণ হয়ে ওঠে। এখানে জীবন ও মত্যুর ব্যবধান এতই ক্ষীণ যে একদিন আন্নার মত্যুও কাউকে তেমন একটা স্পর্শ করে না।

একদিন এই কুঠুরিতে লুকা নামের এক ভবঘুরে বৃদ্ধের আগমন ঘটে। সে এই দুনিয়াকে সরাইখানা বলে অভিহিত করে। ভবঘুরে এই লোকটির পরিচয় শেষ অবধি উন্মুচিত না হলেও সে এই কুঠুরিতে মানুষের গুণের কথা মানুষকে ভালোবাসার কথা মানুষের মর্যাদার কথা বলে আলো জ্বালিয়ে ক্ষণিকের জন্য হলেও আলো জ্বালিয়ে দেয়। শেষ অবধি বাড়িওলা এই কুঠুরির মালিক কস্তিলভের খুন হয়ে যাওয়া ক্ষনিকের জন্মানো আশাকে দুরাশায় পরিণত করে। লুকাও আলেয়ার মতো হারিয়ে যায়। অভিনেতার আত্মহত্যা এদের সামান্য দুঃখ ভুলে থাকার চেষ্টাকেও লুপ্ত করে দেয়। এভাবেই এই অন্ধকার কুঠুরিতে জীবন জীবনের প্রতিপক্ষ হয়ে ওঠে।

Banglabid

সংগ্রামে ন্যুব্জ মানুষের জীবন্ত প্রতিচ্ছবি ম্যাক্সিম গোর্কির কালোত্তীর্ণ মাস্টারপিস ‘দ্য লোয়ার ডেপথস’। মার্কস এর দ্বিশততম জন্মবার্ষিকীর বছরে তার জন্মদিনের মাসে টানা পাঁচদিন মঞ্চস্থ হবে ‘দ্য লোয়ার ডেপথস-নীচুতলার মানুষেরা’।  অভিনীত হবে নাটমণ্ডলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টার প্রযোজনা নাটকটি। নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক তানভীর নাহিদ খান। শ্রমজীবী, নিপীড়িত, বাস্তুহারা, সর্বহারা, রাষ্ট্রহারা মানুষের উদ্দেশ্যে প্রতি সন্ধ্যা ৭.০০ টায় নাটমণ্ডলে মঞ্চস্থ হবে এই নাটক।  যা অনুবাদ করেছেন ‘লালন’, ‘নদীর নাম মধুমতি’, ‘হুলিয়া’ খ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল।

নাটক প্রসঙ্গে নির্দেশক তানভীর নাহিদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম নির্দেশনা। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এ নাটকটি অনেক বেশি প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানভীর মোকাম্মেল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT