চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা জয়ে উড়ছে সাকিবের বরিশাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বিপিএলে টানা চার জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফরচুন বরিশাল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে রংপুর রাইডার্সকে ৬৭ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

২৩৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১-এ থামে রংপুর। ২৪ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে হারের ব্যবধান কমান শামীম পাটোয়ারি।

মোহাম্মদ নওয়াজ ২৪ বলে ৩৩ ও নাঈম শেখ ১৮ বলে করেন ৩১ রান। বরিশালের মেহেদী হাসান মিরাজ নেন তিন উইকেট উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও মোহাম্মদ ওয়াসিম।

মিরপুর পর্বে বিপিএলের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছিল বরিশাল। পরের চার ম্যাচ জিতে বিপিএলের নবম আসরে দাপট দেখাচ্ছে আগেরবারের ফাইনালিস্ট।

বরিশালকে বিশাল পুঁজি এনে দেন সাকিব ও ইফতিখার আহমেদ মিলে। ১০ ওভারে ৭৩ রানে চার উইকেট হারায় দলটি। এমন জায়গা থেকে ইফতিখার-সাকিব মিলে বরিশালকে ভাসান রান বন্যায়। শেষ ১০ ওভারে ১৬৫ রান তুলে বরিশালকে নিয়ে যান আড়াইশর কাছে।

দিনের ম্যাচেও আগে ব্যাট করার দল ভালো সংগ্রহ পেয়েছিল। তবে রাতের ম্যাচ সেটি ছাপিয়ে বরিশাল গড়েছে বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৮ রানের সংগ্রহ।

Reneta

পঞ্চম উইকেটে ১৯২ রানের বিশ্বরেকর্ড জুটিটি হয় মাত্র ৮৬ বলে। ৪৫ বলে ৯ ছক্কা, ৬ চারে ১০০ রান করে অপরাজিত থাকেন ইফতিখার। সাকিব ৪৩ বলে ৮৯ রানে থাকেন অপরাজিত। মারেন ৯টি চার, ৬টি ছয়।

বরিশাল অধিনায়ক সাকিব আগের ম্যাচে অপরাজিত থাকেন ৮১ রানে। এবার খেললেন ক্যারিয়ার সেরা টি-টুয়েন্টি ইনিংস। টানা তিন জয়ের পর কয়েকদিনের বিরতির পর মাঠে নেমে বরিশাল দেখায় বিধ্বংসী রূপ। রংপুরের হাসান মাহমুদ ও হারিস রউফ নেন দুটি করে উইকেট।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতিখারবরিশাল-রংপুরবিপিএল-২০২৩লিড স্পোর্টসসাকিবসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT