জনপদ

টাঙ্গাইলে হাসপাতালের ৮ জন দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

টাঙ্গাইলে হাসপাতালের দালালদের কারাদণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে হাসপাতালের দালালদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৮ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুনের নেতৃত্বে আসামীদের কারাদণ্ড দেওয়া হয়। এসময় র‌্যাব-১২ ৩’ এর কোম্পানী কমান্ড সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুন জানান, হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৮ জন দালালকে মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর মধ্যে মো. রেজাউল করিম (৪৫), মো. লুৎফর রহমান (৫০), মো. রমজান আলী (৪২), মো. শামীম আল মামুন (৪০), মো. রাজন (৩৭) ও মো. আমিনুর রহমানকে (৩৬) সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও বিপ্লব বর্মন (৪২) ও মো. আমিনুল ইসলামকে (৪২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিষয়:কারাদণ্ড জেলা-প্রশাসক টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ভ্রাম্যমাণ আদালত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…