“চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক নিরাপত্তা বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে টাঙ্গাইল বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও গণসচেতনতার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআরটিএ এর কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও পরিবহণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।








