টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ওই ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক।
এসময় অন্যান্য সেনা কর্মকর্তা ও বাংলাদেশ মুষ্টিযুদ্ধ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৫৫ পদাতিক ডিভিশন এবং রানার্সআপ হয় ১৯ পদাতিক ডিভিশন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। ১৯ পদাতিক ডিভিশনের আয়োজনে প্রতিযোগিতায় সেনাবাহিনীর ১২টি ফরমেশন অংশ নেন।








