চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:১০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের কালিহাতীতে বিষাক্ত ও অতিরিক্ত মদপানে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন: উপজেলার পৌর এলাকার উত্তর বেতডোবা গ্রামের গোপাল পাল (৩৫) ও আনন্দ পাল (৫২)। চিকিৎসাধীন রয়েছেন একই গ্রামের টোকন পাল (৩৫) ও সুরঞ্জন পাল (২৬)।

স্থানীয়রা জানান: গত মঙ্গলবার দুর্গাপূজার বিজয় দশমীর দিনে হতাহতরা সবাই মিলে মদপান করেন। ধীরে ধীরে তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে বৃহস্পতিবার ভোরে স্বজনরা তাদেরকে হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুরঞ্জন পালকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন। অপর দুই জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পথেই মারা যান আনন্দ পাল। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোপাল পাল।

অপরদিকে গুরুতর অসুস্থ টোকন পালকে স্বজনরা সরাসরি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে যান। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ আসাদুল্লাহ জানান: সকালে মদপানের বিষক্রিয়ায় তিনজন রোগী আসলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গোপাল ও আনন্দ পালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় এবং শঙ্কামুক্ত হওয়ায় সুরঞ্জন পালকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান: গোপাল পালের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালেই রয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপর নিহত আনন্দ পালের মরদেহ সকালেই স্বজনরা দাহ করে ফেলেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিষাক্ত মদপানে মৃত্যুমদপান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT