চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ২০, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যু্র ঘটনা ঘটেছে। এছাড়াও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন কমপক্ষে ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে তামিলনাডুর কাল্লাকুরিচি জেলায় এই ঘটনা ঘটে। এদের মধ্যে অনেকেই করুণাপুরম এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিষাক্ত মদপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে তারা ঠিক কী খেয়েছিল তা আমরা তদন্ত করছি। আমরা তিনজনকে হেফাজতে নিয়েছি। একটি বিবৃতিতে রাজ্য সরকার বলেছে, ফরেনসিক তদন্তে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে।

নিহত একজনের মা জানিয়েছেন, হঠাৎ তার ছেলের পেটে ব্যথা শুরু হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা জানান যে, তার ছেলে মদপান করেছেন। তিনি বলেন, রাজ্য সরকারের উচিত সমস্ত মদের দোকান বন্ধ করে দেয়া।আরেকজন মা বলেন, আমার ছেলের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে তখন কিছু দেখতে বা শুনতে পারছিল না। এটা কারও সঙ্গে হওয়া উচিত নয়। মদ বিক্রি বন্ধ করে দেয়া উচিত।

এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ নেয় তামিলনাডু সরকার। কাল্লাকুরচির জেলা প্রশাসককে বদলি করে দেওয়ার পাশাপাশি জেলার পুলিশ সুপারকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও একাধিক পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে সরকার। দুর্ঘটনার পর অবৈধ মদের দোকানে অভিযান চালিয়ে কয়েকশো লিটার মদ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তিনি বলেছেন, বিষাক্ত মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত এবং দুঃখিত। এই অপরাধের সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে। প্রতিরোধে ব্যর্থ হওয়ায় কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের অপরাধকে কোনভাবেই মেনে নেওয়া হবে না। শক্ত হাতে তা দমন করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিষাক্ত মদভারতমদপানমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ২, ২০২৬

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT