টাঙ্গাইলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং এর প্রতিবাদ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবারহের দাবিতে মানববন্ধন করছে ভুক্তভোগী জনসাধারণ।
রোববার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী টাঙ্গাইলবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে হারিকেন ও তালপাখা হাতে নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানায় তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক টাঙ্গাইলে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে জানানো হয়। এই সময়ের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে না এলে বিদ্যুৎ অফিস ঘেরাও ও টাঙ্গাইল অচল করে দেয়ার আলটিমেটাম দেন ভুক্তভোগী জনসাধারণ।








