টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক চাপায় শহিদুল ইসলাম নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জুঙ্গীপুর রুলিপাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক ছিলেন।
জানা যায়, সকালে শহিদুল ইসলাম ভূঞাপুর থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে স্কুলে যাচ্ছিলেনে। তাকে বহনকারী সিএনজি চালিত অটোরিক্সাটি বাগবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর অাহত হন।
আহত অবস্থায় তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।








