শিক্ষা

ফুটবল খেলাকে কেন্দ্র করে মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ

টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো শান্ত, মারজু, মাহবুব এলাহি ও আশিকুর রহমান শুভ।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়রদের মধ্য কথা কাটাকাটি সূত্র ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ৪ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানে। উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষএ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আবু রাশেদ বলেন: ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে মূলত শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন: ‘পরিস্থিতি এখন অামাদের নিয়ন্ত্রণে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন অাছে। সিনিয়র ও জুনিয়নদের মধ্যে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।’ফুটবল খেলাকে কেন্দ্র করে মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ

বিষয়:ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…