জনপদ

টাকা চুরির দৃশ্য দেখে ফেলায় কিশোরকে হত্যা

আশুলিয়া থানার বোর্ড, ঢাকা জেলা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়া থানার বোর্ড, ঢাকা জেলা, বাংলাদেশ, যা স্থানীয় পুলিশ স্টেশনের পরিচিতি বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাকা চুরি করার দৃশ্য দেখে ফেলায় সাভারের আশুলিয়ায় ফেরদৌস নামের ১১ বছরের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে দুই যুবক।

সোমবার সকালে আশুলিয়ার বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত ওই কিশোর শেরপুর জেলার রহিজ উদ্দিনের ছেলে।

নিহত কিশোরের বাবা রহিজ উদ্দিন জানান, গভীর রাতে তার ছেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এর পূর্ব ডেন্ডাবর এলাকায় আশুলিয়া ক্লাসিক পরিবহনে ঘুমিয়ে ছিলেন। এসময় বাসে ঘুমিয়ে থাকা পারভেজ নামের একজনের টাকা চুরি করেন ওই বাসে থাকা হৃদয় নামের এক যুবক। এসময় ফেরদৌস টাকা চুরি করার দৃশ্য দেখে ফেললে চোররা এলোপাথারীভাবে ফেরদৌসকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ফেরদৌসকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

আশুলিয়া থানার এস আই সামিউল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে একই হাসপাতাল থেকে পঁচিশ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়:কিশোরকে হত্যা সাভারের আশুলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…