চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগার বোলিং সামলাচ্ছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতেই টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়ে ব্যাট করছে পাকিস্তান।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান।

মালিকের বিদায়ে শহীদ আফ্রিদি ক্রিজে এলেও থিতু হওয়ার আগেই তাকে প্যাভিলিয়নের পথ ধরান আল আমিন হোসেন। পাকিস্তানের রানের চাকা আবার থমকে যায়। তার বিদায়ে এখন ক্রিজে আছেন সরফরাজ আহমেদ এবং আনোয়ার আলী। 

Banglabid

এরপরই শোয়েব-সরফরাজ জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় পাকিস্তান।  দলীয় ৯৮ রানে সরফরাজের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে ফেরেন শোয়েব মালিক। ব্যাক্তিগত ৪১ রানে তিনি আরাফাত সানির বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

নবম ওভারে দলীয় মাত্র ২৮ রানে উমর আকমলও ফিরে গেলে চূড়ান্ত চাপে পড়ে পাক ব্যাটিং লাইনআপ। তাসকিনের বলে সীমানার কাছে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

পঞ্চম ওভারে মাশরাফি বলে  মোহাম্মদ হাফিজ এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

Reneta

সারজিল খানকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন আরাফাত সানি। চতুর্থ ওভারে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১০ রান। স্কোর বোর্ডে রান তখন ১২।

শুরুতেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে চেপে ধরে টাইগার দুই পেসার তাসকিন আহমেদ এবং আল-আমিন হোসেন। তাসকিনের প্রথম ওভার থেকে আসে মাত্র ১ রান। দ্বিতীয় ওভারের বল করতে এসে প্রথম বলেই খুররম মঞ্জুরকে ফিরিয়ে  বাংলাদেশকে সাফল্য এনে দেন আল আমিন।  উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খুররম।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে পড়া মুস্তাফিজুর রহমান এবং নুরুল হাসানের জায়গায় দলে ফিরেছেন তামিম ইকবাল এবং আরাফাত সানি।  পাকিস্তান দলেও রয়েছে এক পরিবর্তন মোহাম্মদ নওয়াজ একাদশে জায়গা পেয়েছেন আনোয়ার আলী।

এই ম্যাচে জিতলে কোন সমীকরণ ছাড়াই ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। অন্যদিকে ভারতের কাছে হারের পর টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানের সামনে জয়ের বিকল্প নেই।

ভারতের বিপক্ষে হারের পর সংযুক্ত আরব আমিরাতকে দাপটের সঙ্গে হারিয়েছে টাইগাররা। তবে বাংলাদেশের জন্য আসল শক্তির সঞ্চার করেছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়টা।

আর সাম্প্রতিক পারফর্মেন্সের বিচারে খুব একটা ভালো অবস্থানে নেই পাকিস্তান। ভারতের বিপক্ষে বড় ব্যাবধানে হারের পর এক উত্তাল বাংলাদেশের সামনে আফ্রিদি বাহিনী।

বাংলাদেশ দল: মাশরাফি
বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ
মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য
সরকার,তাসকিন আহমেদ, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, আরাফাত সানি।

সম্ভাব্য পাকিস্তান দল: শহীদ
আফ্রিদি (অধিনায়ক), সারজিল খান, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, খুররম মঞ্জুর, সরফরাজ আহমেদ, আনোয়ার
আলী, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইগার বোলিং সামলাচ্ছে পাকিস্তান

পরবর্তী

চ্যানেল আইতে আড়ং-চ্যানেল আই বাংলার গান

পরবর্তী

চ্যানেল আইতে আড়ং-চ্যানেল আই বাংলার গান

চ্যানেল আইতে আড়ং-চ্যানেল আই বাংলার গান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT