ক্রিকেট

টাইগার টি-টুয়েন্টি দলে প্রথমবার তারা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা টি-টুয়েন্টি দলে প্রথমবারের মতো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের চার খেলোয়াড়ের ছবি, যারা প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে স্থান পেয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ভরাডুবির পর টি-টুয়েন্টি দলে কিছু পরিবর্তন অনুমেয়ই ছিল। নির্বাচকরা চমকে দিয়ে চার ক্রিকেটারকে প্রথমবার ডেকেছেন দলে। তারা- আকবর আলী, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি ও শহিদুল ইসলাম। যারা খেলবেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে।

আকবর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। তাকে ১৬ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়ে এসেছে বড় চমক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দল ঘোষণার পর জানিয়েছেন, উইকেট কিপার হিসেবেই রাখা হয়েছে দলে।

যদিও বিশ্বকাপে উইকেটের পেছনে থাকা নুরুল হাসান সোহান টিকে গেছেন দলে। পাকিস্তান সিরিজে সোহানের বিকল্প আকবর।

ওপেনার হিসেব টেস্টের উদ্বোধনী সাইফকে আনা হল ছোট সংস্করণের স্কোয়াডে। ইয়াসির টেস্ট, ওয়ানডে দলে থাকলেও এখন পর্যন্ত অভিষেক হয়নি। দলের সঙ্গে ছিলেন বেশ কয়েকটি সিরিজে।

অন্যদিকে পেসার শহিদুল ঘরোয়া টি-টুয়েন্টি আসরের নিয়মিত পারফর্মার।

বিষয়:আকবর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ রাব্বী শহিদুল সাইফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…