চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের সঙ্গে আরও খেলতে চান স্মিথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্মিথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ১১ বছরে মাত্র চার টেস্ট! বাংলাদেশের মাটিতে পা দিয়ে এই তথ্যটাই ছিল স্টিভেন স্মিথের কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয়! ২০ দিনের সফর শেষে যখন দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলীয় অধিনায়ক, তখন বাংলাদেশকে নিয়ে মুগ্ধতাই ঝরল তার কণ্ঠে। জানিয়ে গেলেন আরও খেলতে চান টাইগারদের বিপক্ষে।

দুর্বল দল, সময়ের অপচয়, নিরাপত্তা ইস্যুর মত নানা কারণ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে নিজেদের নাম যত্নসহকারে সরিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া। ২০০৬ সালের পর ৯ বছরের অপেক্ষায় যে সফরটা হতে পারতো ২০১৫ সালে, সেই সিরিজ দুই বছর পিছিয়ে হল ২০১৭তে।

এই ১১ বছরে বাংলাদেশ নিজেদের কোন পর্যায়ে নিয়ে গেছে তার প্রমাণ অজিরা পেয়েছে হাতেনাতেই। প্রথম টেস্টে হারার পর দ্বিতীয়টি জিতে ১-১ এ ড্র করে নিজেদের মান বাঁচিয়ে ফিরছে অজিরা।

সিরিজ শেষে তাই মুশফিক বাহিনীকে নিয়ে মুগ্ধতাই ঝরল স্মিথের কণ্ঠে, ‘আরও খেলতে চাই। ১১ বছর অনেক দীর্ঘ সময়। ওরা সিরিজে অসাধারণ খেলেছে। ওদের কাছে টেস্ট হেরেছি, ভালো চ্যালেঞ্জ জানিয়েছে ওরা। ওদের সঙ্গে আবারও খেলতে পারলে দারুণ হবে।’

স্মিথের ইচ্ছা পূরণ হতে পারে সামনের বছরই। আগামী বছরের আগস্টেই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশের।

ছবি: সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টাইন মিডিয়ার থাবায় মেসি

পরবর্তী

এবার বিহারে সাংবাদিককে গুলি করে হত্যার চেষ্টা

পরবর্তী
বিহারে সাংবাদিককে গুলি করে হত্যার চেষ্টা, বন্দুক হাতে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার বিহারে সাংবাদিককে গুলি করে হত্যার চেষ্টা

ঢাকায় তুরস্কের ফার্স্ট লেডি শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবে: ফার্স্ট লেডি এমিনে

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT