চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবে: ফার্স্ট লেডি এমিনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

তুরস্ক জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) পরবর্তী অধিবেশনে রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করবে বলে জানিয়েছে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। বৃহস্পতিবার জেলার দক্ষিণাঞ্চল রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে একথা জানান তিনি।

পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের বলেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেইয়েপ এরদোয়ান রোহিঙ্গা সংকট ইস্যু নিয়ে দ্রুত প্রস্তাব গ্রহণের জন্য জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন।’

এমিনে এরদোয়ান ঢাকা পৌঁছার কিছুক্ষণ পরেই অপরাহ্নে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও সংলগ্ন শরণার্থী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমরা (তুরস্ক) ইতোমধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছি। তিনি (সুচি) বলেছেন, মিয়ানমার এ ব্যাপারে ভালো কিছু করবে। রোহিঙ্গা রাজ্যের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সুচি আশ্বাস দিয়েছেন।’ তুরস্কের ফার্স্ট লেডি বলেন, তিনি আশা প্রকাশ করছেন মিয়ানমার সরকার এই সংকটের সমাধান করবে।

রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের জন্য এমিনে এরদোগান বাংলাদেশের প্রশংসা করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তারা রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের সরকারকে চাপ প্রদান ও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছেন।

এমিনে এরদোয়ানের শরণার্থী শিবির পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমিনি এরদোগানজাতিসংঘ সাধারণ পরিষদতুরস্কের ফার্স্ট লেডিরোহিঙ্গারোহিঙ্গা ইস্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT